সারাদেশ

প্রেমে বাধা দেওয়ায় সেই মাঝিকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়ার আরজু (২৭) মাঝিকে হত্যায় জড়িত বাইজিদ বোস্তামী (১৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।

এর আগে রাত পৌনে ১ টার দিকে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর এলাকা থেকে আসামি বাইজিদ বোস্তামীকে গ্রেফতার করা। তিনি বিলহরিবাড়ি ওই এলাকার নাসির বোস্তামীর ছেলে। আর হত্যাকাণ্ডের শিকার আরজু সিংড়ার আনন্দনগর গ্রামের আদম আলীর ছেলে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সিংড়ার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামে আরজু মাঝির প্রতিবেশী এক স্কুলছাত্রীর সাথে বাইজিদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে বাইজিদ ওই গ্রামে ঘন ঘন যাতায়াত শুরু করে। আরজু হত্যাকাণ্ডের ৭-৮ মাস আগে আরজু ও তার এলাকার লোকজনদের সাথে বাইজিদের এই মেয়ে ঘটিত বিষয়ে হট্টগোল হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। তখন আরজু ও তার লোকজন বাইজিদকে ধাওয়া করে। এ ঘটনা থেকে তাদের মধ্যে শত্রুতা শুরু এবং এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শনিবার (২৮ আগস্ট) গুরুদাসপুরের বিলসা বিল থেকে আরজুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পিতা আদম আলী গুরুদাসপুর থানায় এ হত্যাকাণ্ডে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বাইজিদ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে বাইজিদ পুলিশের কাছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

লিটন কুমার সাহা বলেন, বাইজিদ ও তার ২ বন্ধুসহ বৃহস্পতিবার সিংড়ার বিলদহর এলাকায় তিশিখালী মাজারে যাবার জন্যে ৭০০ টাকা দিয়ে আরজুর নৌকা ভাড়া করে। সেখান থেকে গুরুদাসপুরের হরদমায় গিয়ে আরো ২ বন্ধু নৌকায় উঠে এবং বিলসার দিকে যেতে বলে। তাদের দেখে ঘাবড়ে গিয়ে আরজু মাঝি তাদের নৌকায় উঠার কারণ জানতে চায়। তারা বলে বিলসায় গিয়ে সারা রাত পিকনিক করবে।

কিন্তু নৌকাটি হরদমা জোলার কাছে পৌঁছলে তারা আরজুকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে নির্দেশ দেয়। নৌকায় বাইজিদ তার বন্ধুদের সাথে গাঁজা সেবন করে। একপর্যায়ে তারা নৌকা বাঁধার রশি দিয়ে আরজুকে নৌকার ছইয়ের সাথে বেঁধে ফেলে। আর ২ বন্ধু আরজুকে বলে তোর জীবনের দাম কত? তুই না অনেক শক্তিশালী? তুই আমাকে তোর বাড়ির কাছে পেয়ে লাথি মেরেছিলি। মনে পড়ে সে কথা?

এমতাবস্থায় আরজু তাদের পায়ের কাছে মাথা রেখে বলেন, আমাকে মাফ করে দে। আমার শিশু বাচ্চা আছে। তোদের সাথে আমার কোন বিরোধ নাই। আমি নৌকা চালিয়ে কোন রকমে জীবন চালাই। তখন তারা আরজুর কাছে ১০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেবে বলে জানায়। কিন্তু আরজু মোবাইলে কারো কাছে টাকা চেয়ে পায়নি।

এক সময় বাইজিদের বন্ধুরা বলে শালাকে শেষ করে দেই। ওর জীবনের কোন দাম নাই। বাঁচায়ে রেখে লাভ নাই। এই বলে তাদের মধ্যে একজন আরজুর মাথায় চাইনিজ কুড়াল দিয়ে মাথার পিছনে একাধিকবার কুপিয়ে জখম করে। এরপর আরজু নিস্তেজ হয়ে গেলে তাকে পানিতে ফেলে দেয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা