সারাদেশ

সিংড়ায় চালক নিখোঁজ, নৌকা উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় নিখোঁজ নৌকা চালক আরজুর (৩০) সন্ধান পাওয়া যায়নি। তবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা জলার মাথা নামক স্থানে নৌকাটির সন্ধান পাওয়া গেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন নৌকায় রক্তের দাগ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সিংড়া থেকে নিখোঁজ হন নৌকা চালক আরজু। তিনি উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে।

নিখোঁজ আরজুর পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মোবাইল ফোনে কথা হয়েছে। চলনবিলের বিলসায় রয়েছেন বলে জানায় আরজু। তারপর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, বৃহস্পতিবার বিকালে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হয় আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদী থেকে পরিত্যাক্ত অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায়। তবে নৌকার মাঝি আরজু মিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রক্তমাখা নৌকা উদ্ধার হয়েছে। আর নিখোঁজ মাঝিকে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা