সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুতায়িত হয়ে মো. আজিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) বজরা ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আজিম জেলার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোটখালি গ্রামের ফয়েজ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন থেকে আজিমসহ কয়েকজন রাজমিস্ত্রি বজরার ফারুক হোসেন নামের এক ব্যক্তির নতুন নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন। গতকাল সন্ধ্যায় ওই ভবনের ভেতরে জমে থাকা পানি সরানোর জন্য মোটর বসায় সে। কিছুক্ষণ পর মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যায় আজিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। ঘটনার পর অন্য শ্রমিকেরা মোটর সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।


সোনাইমুড়ী থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা