সারাদেশ

সেই ইউপি সদস্য সীমা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: প্রতারণা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সীমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে সীমা খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২৯ আগস্ট) রাতে প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে সীমা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

জানা গেছে, ওই উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন মাতৃত্বকালীন ভাতার একটি কার্ড পেয়েছিলেন। সেই কার্ডের বিপরীতে প্রথমে ৮ হাজার টাকা তোলেন তিনি। সেখান থেকে ৪ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন সীমা খাতুন নামে ওই নারী ইউপি সদস্য।

পরবর্তীতে ভুক্তভোগী নারী আবার ১০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে সে টাকাও ছিনিয়ে নেন সেই ইউপি সদস্য সীমা। এর প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন ভুক্তভোগী নারী।

রোববার (২৯ আগস্ট) ইউএনও কার্যালয়ে তদন্তে এর সত্যতা মেলে এবং শুনানি শেষে দোষ স্বীকার করে নেন ইউপি সদস্য সীমা খাতুন। তখন তাকে পুলিশের হাতে তুলে দেন ইউএনও। পরবর্তীতে থানায় এজাহার দেন ভুক্তভোগী। এর পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু ঘোষ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা