বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছেন নূপুর

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের হাত ধরে সবার নজরে এসেছেন নূপুর স্যানন। তবে কোনও সিনেমার মাধ্যমে না, ‘ফিলহাল’শিরোনামে একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন তারা।

এবার বলিউড সিনেমায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে এই তরুণীর। সম্প্রতি একটি সিনেমায় তিনি চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নূপুর স্যানন ‘লুকাছুপি’খ্যাত অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন। এর আগে দুই বোনকে একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। তবে নূপুর এবারই প্রথম বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন।

ফিল্মফেয়ার জানায়, এর আগে বেশ কয়েকজন সিনেমার প্রযোজকের সঙ্গে নূপুরের কাজ করার খবর শোনা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ এই নবাগতাকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই তাকে নিয়ে কাজ শুরু করবেন তারা।

প্রথম সিনেমার জন্য এরই মধ্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন নূপুর। ব্যস্ত সময় পার করছেন জিমে। অংশ নিচ্ছেন অভিনয় কর্মশালায়ও।

অভিনয় ছাড়াও নূপুরে গানে বেশ আগ্রহ। যেজন্য অনলাইন দুনিয়ায় বেশ পরিচিত তিনি। ‘বেকারার কারকে হামে’ গানটি নিজের কণ্ঠে তুলে ইউটিউবে প্রকাশের পর প্রচুর ভিউ পেয়েছিলেন তিনি। এছাড়া ‘তেরি গালিয়া’ ও ‘দিল ওয়ালে’ গান গেয়ে ভাইরাল হন ২৪ বছর বয়সী এই তরুণী।

এছাড়া ভাষা সম্পর্কে বেশ উৎসাহ রয়েছে নূপুরের। হিন্দি ও ইংরাজি ছাড়াও জার্মান ভাষাতেও কথা বলতে পারেন তিনি। খেলাতেও তার প্রচণ্ড আগ্রহ। পছন্দ করেন সাঁতার কাটতে।

প্রতিবছর বলিউডে অসংখ্য নতুন মুখ যুক্ত হচ্ছে। কেউ কেউ দর্শকদের নজর কাড়তে পারছেন, আবার কেউ কেউ হারিয়ে যাচ্ছেন। তবে নূপুর বোনের মতো নিজেও বলিউডে অবস্থান তৈরি করতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা