বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন অনির্বাণ ও মধুরিমা

বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। স্ত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বিয়েতে লাল রঙের পোশাক পরেছিলেন অনির্বাণ-মধুরিমা। অনির্বাণ পরেছিলেন লাল প্রিন্টেড পাঞ্জাবি এবং ধুতি। মধুরিমা সেজেছিলেন লাল রঙের শাড়িতে। মাথা ভর্তি সিঁদুরে স্বামী অনির্বাণের পাশে দাঁড়িয়ে পোজও দিতে দেখা গেছে তাকে।

অনির্বাণের বিয়ে নিয়ে তার ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এ নবদম্পতি।

অনির্বাণ ভট্টাচার্য ‘শাহজাহান রিজেন্সি’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘গুমনামি’সহ নানা ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন। ‘দ্বিতীয় পুরুষ’ ছবির ‘খোকা’ চরিত্র তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। ‘শাহজাহান রিজেন্সি’র ‘কিচ্ছু চাইনি আমি আজীবন’ শিরোনামের গান গেয়ে গায়ক হিসেবেও তুমুল জনপ্রিয়তা পান অনির্বাণ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘ড্রাকুলা স্যার’। সম্প্রতি অনুপম রায়ের সঙ্গে গাওয়া ‘বিদ্যাসাগর সংবাদ’ নামের একটি গানও বের হয়েছে তার।

অন্যদিকে, মধুরিমা গোস্বামী নাট‌্যচর্চার সঙ্গে যুক্ত। মঞ্চে অনির্বাণ-মধুরিমা একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন। মধুরিমার বাবা পদ্মশ্রী পদক প্রাপ্ত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। থিয়েটার নিয়ে পড়ালেখা করেছেন মধুরিমা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা