বিনোদন

পরিবারের পছন্দে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিম

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে নিজের পছন্দে নয় পরিবারের পছন্দেই বিয়ে করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বিয়ে করছেন কবে? উত্তরে মিম বলেন, ‘আমি আগেই সবাইকে জানিয়ে দিয়েছি ২০২২-এ বিয়ে করব। সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।’

শোবিজ অঙ্গনের ব্যস্ত শিল্পীদের একজন। করোনার কারণে ইদানিং কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তবে করোনার সময়টা ঘরে বসে, বেকার সময় কাটাননি তিনি। কাজ করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য। অংশ নিয়েছেন ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজে। আর চলতি মাসেই শুরু করবেন নতুন ছবির কাজ।

মিমের ভাষ্য, ‘কিছুদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এর কাজ শুরু হবে চলতি মাসের শেষ দিকে, ঢাকার বাইরে। করোনার প্রকোপ আবার বাড়ছে, তাই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। ঢাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে ঢাকার বাইরে করোনার প্রকোপ কিছুটা কম। নতুন এই ছবির কাজ হবে ঢাকার বাইরে। তাই এতে রাজি হয়েছি।’

নতুন ছবির গল্প ও মিমের বিপরীতে কে অভিনয় করবেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। ছবির গল্পটা যুদ্ধ আর ফুটবলের- ব্যস এইটুকুই জেনে রাখেন। আর কারা অভিনয় করবেন বা কে নির্মাণ করবেন তা শিগগিরই জানানো হবে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই সব জানা যাবে।’

করোনার এই সময়ে ঘরবন্দী থেকে অনেকেই হাঁপিয়ে উঠেছেন। ঘুরতে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। মিমের তেমন কোন পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ। কিছুদিনের মধ্যেই ঢাকার আশপাশে একটা ফ্যামিলি ট্যুর দেওয়া হবে। আর এটাই হবে এই বছর আমাদের প্রথম ঘুরতে যাওয়া। কারণ চলতি বছর মাঝামাঝিতে পরিবার নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়নি। ঘরে থাকতে থাকবে বোর হয়ে গেছি, তাই এবার একটু ঘুরতে যাচ্ছি।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা