বিনোদন

আবারো প্রতারণার শিকার সুইফট

বিনোদন ডেস্ক : পপ তারকা টেইলর সুইফট আবারো প্রতারণার শিকার হয়েছেন। বিগ মেশিন রেকর্ডের সঙ্গে টেইলর সুইফটের চুক্তি শেষ হয় ২০১৮ সালে। এর পরের বছর মালিকানা নেন স্কুটার ব্রাউন। তখন থেকে টেইলর সুইফট ও ব্রাউনের সম্পর্ক খুব একটা ভালো নেই।

স্কুটার ব্রাউন টেইলর সুইফটের প্রথম ৬টি অ্যালবামের মাস্টার কপি তার অনুমতি না নিয়েই বিক্রি করে দিয়েছেন। ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে শ্যামরক হোল্ডিংস নামের একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে অ্যালবামগুলো বিক্রি করা হয়েছে।

সুইফট জানিয়েছেন, তিনি শ্যামরক হোল্ডিংসের তরফ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে তার গান, ভিডিও এবং অ্যালবাম আর্টের সত্ত্বাধিকারী এখন তারা। এর আগেও সুইফট এমন ঘটনার শিকার হয়েছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা