বিনোদন

এবার তামিল নায়িকা মালবিকার সঙ্গে জুটি বাঁধলেন শহিদ কাপুর  

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা রাজ ও ডিকের পরবর্তী ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শহিদ কাপুর। সেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণের অভিনেত্রী মালবিকা মহানন। আসন্ন এই ওয়েব সিরিজটি মুক্তি দেওয়া হবে আমাজনে।

সিরিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে সামনের বছর মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরু থেকে। মালবিকা সব থেকে বেশি পরিচিত পেট্টা এবং বাইন্ড দ্য ক্লাউডের মতো সিনেমার জন্য।

শিরোনামহীন এই সিরিজটির গল্পের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক এবং প্রযোজক। তবে ধারণা করা হচ্ছে এটি অ্যাকশন থ্রিলার হবে। রাজ এবং ডিকে বর্তমানে তাদের সফল ওয়েব সিরিজ ২০১২ সালে মুক্তি পাওয়া ফ্যামিলি ম্যানের সিক্যুয়াল 'ফ্যামিলি ম্যান ২'- এর পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন।

এদিকে শহিদ কাপুর আমাজনের সাথে প্রায় ৬০ কোটির রুপির এক মাল্টি-প্রজেক্টে চুক্তি করেছেন। যার মধ্যে রাজ এবং ডিকের এই ওয়েব সিরিজটিও রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা