বিনোদন

বর-কনের বয়সের পার্থক্য ৬১ বছর

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা দ্বীপের সুবাং এলাকায় ৭৮ বছরের আবা সারনা বিয়ে করলেন ১৭ বছরের কিশোরীকে নভিতাকে। এই বিয়ে নিয়ে সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে হইচই পড়ে যায়। শুধূমাত্র বয়সের পার্থ্যকের কারণেই এত আলোচনা-সমালোচনা। কিন্তু এক মাসও টিকল না সেই দাম্পত্য। বিয়ের ২২ দিন পরই বিচ্ছেদ। গত ৩০ অক্টোবর হয়েছে তাদের বিবাহ বিচ্ছেদ।

সম্প্রতি নভিতাকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান আবা। তা দেখেই হতভম্ভ হয়েছেন নভিতার পরিবারের লোকেরা। কারণ, ওই দম্পতির মধ্যে কোনও রকম গোলমাল ছিল না। নভিতার বোন ইয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, আমি বিস্মিত। ওদের মধ্যে কোনও মনোমালিন্য নেই।

৭৮ বছরের আবাকে নিয়ে তাদের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। আবা ও তার পরিবারের দিক থেকেই সমস্যার কারণে এই বিচ্ছেদ বলে জানিয়েছেন ইয়ান। বিচ্ছেদের চিঠি পেয়ে তার বোন অবসাদগ্রস্ত হয়েছিলেন বলে দাবি করেছেন ইয়ান।

তিনি বলেছেন, এই খবর পাওয়ার পর একদিন কোনও খাবার খায়নি আমার বোন। অন্যদিকে, আবার পরিবারের অভিযোগ ছিল, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নভিতা। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নভিতার বোন ইয়ান। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা