বিনোদন

যুদ্ধে আহত পরীমনি

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। ‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে গিয়ে আহত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে এমন ঘটনা ঘটে।

আপাতত বিশ্রামে আছেন তিনি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

তিনি জানান, বুধবার (৪ নভেম্বর) লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচণ্ড আঘাত পান পরীমনি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থতার জন্য শুক্রবার (৬ নভেম্বর)-এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পাণ্ডলিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা