বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক : সোমবার (২৭অক্টোবর) রাত থেকেই ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসকরা ও ভারতীয় সংবাদমাধ্যম সুবাদে জানা গেছে, সৌমিত্রের দুটি কিডনিই অচলাবস্থায় রয়েছে। সোমবার দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ হ্রাস পেলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অভিনেতার চিকিৎসক দলের প্রধান অরিন্দম কর সংবাদমাধ্যমকে জানান, ‘তিনি ভালো নেই এবং তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তার শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা বন্ধ করলেও শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিন-এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার প্রস্রাবের পরিমাণও সন্তোষজনক নয়।’

হাসপাতাল থেকে প্রকাশিত গত রাতের শেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি থেকে তাকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রচেষ্টা খুবই কঠিন। প্রতি মুহূর্তে নতুনতর সমস্যা দেখা দিচ্ছে। বয়সজনিত কারণ, একাধিক মারাত্মক জটিল রোগের সমাহার এবং প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োগে শারীরিক প্রতিক্রিয়ার কারণে সমস্যা জটিলতর হয়ে দাঁড়াচ্ছে।’

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় দুই সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা