বিনোদন

অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মাকে হারিয়েছেন সম্প্রতি। মা হারানোর শোক কিছুতেই কাটাতে পারছেন না তিনি। কারণ মা ছিলেন তার সার্বক্ষণিক ছায়া হয়ে৷ তাই সবকিছুতেই মাকে মনে পড়ে অপুর।

কিছুদিন আগেই গেল নিজের জন্মদিন, একমাত্র সন্তান জয়ের জন্মদিন। প্রতিবারই দিবসগুলো নিয়ে বাহারী আয়োজন থাকে। কিন্তু এবার সবকিছুতেই বিষাদ মিশেছিলো।

আনন্দ ধরা দেয়নি তার ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাতেও। সোমবার রাতে এক স্ট্যাটাসে সে কথাই জানালেন তিনি। পূজার দিনগুলোতে মিস করেছেন মাকে। আর মা কাছে না থাকার বেদনায় বারাবার বুক ফেটেছে বোবাকান্নায়।

তবে সেই বিষাদে খানিকটা রঙ ছড়িয়েছেন অপুর অগ্রজ অভিনেত্রী নিপুণ। উপহার দিয়েছেন অপুকে। সেইসঙ্গে শিল্পী সমিতিও পূজার উপহার দিয়ে সারপ্রাইজ দিয়েছে এই চিত্রনায়িকাকে।

অপু স্ট্যাটাসে লেখেন, এবারের পূজায় কোনো পরিকল্পনা ছিল না। মা কিছুদিন আগে গত হয়েছেন। মা পূজার সব পরিকল্পনা করতেন। মা থাকতে পূজায় অনেক আনন্দ হতো। এবারের পূজাতে মা'র কথা মনে পড়ছিল আর বারবার বুক ফেটে কান্না আসছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা