বিনোদন

নায়ক পাচ্ছেন না পরিচালক ফারাহ খান

বিনোদন ডেস্ক : বলিউডের সর্বজন পরিচিত অন্যতম সেরা পরিচালক ফারাহ খানের রাজ এন সিপ্পির পরিচালিত অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার ‘সত্য পে সত্যকে’ পুনরায় নির্মাণের সকল পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। সিনেমাটির প্রধান চরিত্রের তালিকায় শাহরুখ খান, হৃতিক রোশন ও অক্ষয় কুমার থাকলেও তাদের কারো কাছ থেকেই মিলছে না সিনেমাটিতে অভিনয় করার সম্মতি । বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য প্রথমে হৃতিকের কাছে যাওয়া হলে বেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে যান অভিনেতা। মাস দেড়েক পর সিনেমাটি করার ব্যাপারে অস্বীকৃতি জানান তিনি।

এর আগে আরও অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’র রিমেকে অভিনয় করেছেন তিনি। সেজন্য এখনই আরও একটি রিমেকে কাজ করতে চাচ্ছেন না। তারপর ফারাহ যান অক্ষয় কুমারের কাছে। এমনকি তার ওম শান্তি ওম ছবির নায়ক শাহরুখ খানের কাছেও গিয়েছিলেন সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে। তব কারো কাছেই সম্মতি পাননি সিনেমাটির জন্য। এদিকে ভারতের সিনেমা সমালোচকরা মনে করছেন, নতুন যুগের কপিরাইট বিধিমালা অনুযায়ী পুরাতন সিনেমা রিমেক করা কঠিন হয়ে গিয়েছে। কপিরাইট বিধিমালাগুলো কঠোর হওয়ায় কারণে সিনেমাটিতে নিজেকে জড়িয়ে ঝামেলায় পড়তে চাইছেন না বলিউডের এই বড় তারকারা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা