বিনোদন

৯৭ কোটি রুপির অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক

বিনোদন ডেস্ক : বলিউডের সুপার ষ্টার হৃতিক রোশন মুম্বাইয়ের জুহু ও ভারসোভা লিংক রোডে দুটি অ্যাপার্টমেন্ট কিনলেন যার জন্য ব্যয় করতে হয়েছে ৯৭ কোটি ৫ লাখ রুপি। বিষয়টি নিশ্চিত করেছেন হৃতিক রোশনের বাবা নির্মাতা রাকেশ রোশন।

হৃতিকের কেনা অ্যাপার্টমেন্ট দুটির একটি ডুপ্লেক্স এবং অপরটির সঙ্গে যুক্ত রয়েছে সাড়ে ছয় হাজার স্কয়ার ফিটের একটি ছাদ।

জানা গেছে- ১৫ ও ১৬ তলা নিয়ে অবস্থিত ২৭৫৩৪ স্কয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনতে ৬৭ কোটি ৫ লাখ রুপি ব্যয় করেছেন এবং ১১১৫৬ স্কয়ার ফিটের আরেকটি অ্যাপার্টমেন্ট তিনি কিনেছেন ৩০ কোটি রুপি দিয়ে। বাকি ১ কোটি ৯৫ লাখ খরচ হয়েছে অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্ট্রেশন করতে।

বাবা-মায়ের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন হৃতিক রোশন। তাই এখনই নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার কোনো তাড়া নেই বলিউডের এই সুপারস্টারের। হৃতিকের এক ঘনিষ্ঠসূত্র জানায়, দুই ছেলে হৃহান ও হৃধানের ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যাপার্টমেন্ট দুটি কিনেছেন হৃতিক রোশন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা