সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা  আশঙ্কাজনক
বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা  আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটেছে। তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। রবিবার (২৫ অক্টোবর) রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে সৌমিত্রের শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। তার হৃদযন্ত্র, লিভারসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, তার শরীরে নতুন করে ইনফেকশন হয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মাঝে মধ্যেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। সে জন্য তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিকেল টিম।

বেলভিউ হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন সৌমিত্র। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার শারীরিক অবস্থা আবারও সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। তার ফলে তিনি বেশিরভাগ সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন।

চিকিৎসকদের বক্তব্য, আচ্ছন্ন চেতনায় মস্তিষ্কে সংক্রমণের অভিঘাতে রোগীর বয়স ও আনুষঙ্গিক রোগগুলিই বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা