বিনোদন

টরেন্টোতে পাহাড় কিনেছেন অক্ষয় কুমার 

বিনোদন ডেস্ক : মশলাদার সিনেমায় প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দের নাম অক্ষয়। বর্তমানে বলিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারের শুরু থেকেই বেশকিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। জয় করেছেন কোটি দর্শকের মন। তবে গেল কয়েক বছর ধরে বলিউডের রাজত্বটা যেন তারই। অ্যাকশন, রোম্যান্স এবং কমেডি; নানা ঘরানার ছবিতে তিনি পারফেক্ট। দর্শক তার অভিনয়ের টানে হলে ভিড় করে। বহুমুখী অভিনেতা হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন । তার আসন্ন ছবি ‘লক্ষ্মী বোম’। এ ছবিতে তিনি একটি অস্বাভাবিক চরিত্রে অভিনয় করায় দর্শকদের দুর্দান্ত আগ্রহী করে তুলেছেন। তার বিপরীতে এখানে আছেন মিষ্টি অভিনেত্রী কিয়ারা আদভানি।

অনেকেই জানেন না যে অক্ষয় ভারতীয় দ্বৈত নাগরিকদের একজন। ভারতের পাশাপাশি তিনি কানাডারও নাগরিক। দেশটিতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি বিলাসবহুল বাংলোও রয়েছে তার। শুধু এগুলোই নয়, অক্ষয় কানাডার টরন্টোতেও একটি পাহাড়েরও মালিক। হ্যাঁ, আপনি সঠিক পড়ছেন। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কানাডার নাগরিক হয়েও বেশিরভাগ সময় ভারতেই থাকেন অক্ষয়। কারণ এখানে পেশা গড়ে উঠেছে। কাজের মাঝে বিরতি পেলেই নানা দেশ-বিদেশ ঘুরে বেড়ান তিনি।

আর তার বিশেষ পছন্দ কানাডা। সেখানে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে অক্ষয় সেখানে প্রায়ই ছুটে যান। সেজন্য টরোন্টোতে একটি পাহাড় কিনেছেন তিনি। তবে কত টাকা দিয়ে পাহাড়টি কিনেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।এ নিয়ে দর্শক ভক্তদের আগ্রহের শেষ নেই।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা