বিনোদন

বিয়ে করছেন ছোট্ট পারজান

বিনোদন ডেস্ক:

২২ বছর হয়ে গেল বলিউডের বিখ্যাত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তি পেয়েছে। সেই ছবিতে শাহরুখ-কাজলের রসায়ন নতুন করে বলার কিছু নেই। তবে ছবিটিতে নজর কাড়া অভিনয় করেছিলেন প্রায় সকল শিল্পীই। তাদের ভিড়ে একজন ছিলেন ছোট্ট সরদার চরিত্রে পারজান দস্তুর। নিশ্চয়ই তার কথা মনে আছে পাঠক? পুরো সিনেমাতে তার মাত্র একটি ডায়লগই ছিলো। সেটি হলো ‘তুসি না যাও’। এই একটি সংলাপ দিয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এই পারজান।

সেই ছোট্ট পারজান দস্তুর এখন আর ছোটটি নেই। দেখতে দেখতে তিনি এখন পুরোদস্তুর যুবক। করতে চলেছেন বিয়ে। আর বিয়ের খবর দিয়েই বলিউডে এখন আলোচিত ব্যক্তি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার ছোট সরদার। পারজান নিজেই জানালেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত তিনি। সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পারজান জানান, ‘বেশ অনেক বছর ধরে আমরা দুজন দুজনকে চিনি। বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আমাদের কথা হয়েছে। কথা ছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। সবাই আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন।’ প্রসঙ্গত, পারজান শুধু কুচ কুচ হোতা হ্যায় নয়, তিনি অভিনয় করেছেন কাহো না পেয়ার হ্যায়, মহব্বাতিন, জুবাইদা, কাভি খুশি কাভি গম এবং ব্রেক কে বাডের মতো ছবিতে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা