বিনোদন

‘ওয়ে অফ দ্য ওয়ারিয়র্স’ ছবিতে জ্যাক ক্যাসি

বিনোদন ডেস্ক : ডেডপুল ২ ছবিতে ব্ল্যাক টমের চরিত্রে বিশ্ব মাতানো তারকা জ্যাক ক্যাসি আসছেন নতুন সিনেমা নিয়ে। শোনা যাচ্ছে ‘ওয়ে অফ দ্য ওয়ারিয়র্স’ ছবিতে কাজ করতে চলেছেন তিনি। বাস্তব জীবন থেকে তৈরি সিনেমাটির চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন জন মন্টগো। এর প্রযোজনায় রয়েছেন হলিউডের তিন পরিচিত নাম মাইকেল টেড্রস জুনিয়র, জেসমিন রিড এবং আর্নল্ড রিফকিন।

সিনেমাটির গল্প তৈরি হচ্ছে একজন হকি কোচের বাস্তব জীবন থেকে। যিনি নিজের ধৈর্য, ইচ্ছাশক্তি, প্রতিকূলতা দিয়ে নিজের গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন। তার সেই যুদ্ধটাই এখানে তুলে ধরা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মিনেসোটাতে নভেম্বরের শুরু হবে সিনেমাটির চিত্রায়নের কাজ।

প্রযোজক রিড এক বিবৃতিতে বলেন, ‘চলমান সময়ের এই প্রতিকূলতা এবং জীবনের কিছু বাজে সময় আশাহত না হওয়ার উদ্দেশ্য থেকেই আমাদের এই সিনেমা বানানোর চিন্তা। অনেক আনন্দিত জ্যাক ক্যাসিকে এই সিনেমায় অন্তর্ভুক্ত করতে পেরে। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো। ‘আমাদের পরিকল্পনা ছিল আরও আগেই সিনেমাটি শুরু করার।

কিন্তু করোনার কারণেই পৃথিবীর অনেক কিছুই বদলে গেছে, থমকে গেছে। আমরাও সময়মতো পারিনি কাজটি শুরু করতে। আর অপেক্ষা করতে চাইছি না। এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। তাই আসছে নভেম্বর সিনেমাটির শুটিং শুরু করবো’- যোগ করেন রিড। প্রসঙ্গত, জ্যাক ক্যাসি বর্তমানে অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘দ্য আউটপোস্ট’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার ‘মশকুইট স্টেটটি’ সিনেমাটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর বেশ প্রশংসিত হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা