ছবি: সংগৃহীত
বিনোদন

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও আজও নতুন সিনেমার কাজ শুরুর আগের রাতে নাকি ঠিকমতো ঘুমাতে পারেন না। সম্প্রতি এক পডকাস্টে নিজের অভিনয় জীবনের অজানা এক অস্বস্তির কথা শেয়ার করে এই তারকা জানান, প্রতিটি নতুন প্রজেক্টের ক্যামেরা ওপেন হওয়ার আগে তাঁর মনে এক অজানা ভয় আর প্রবল উত্তেজনা কাজ করে। মনে হয়, এই বুঝি তাঁর জীবনের একেবারে প্রথম শুটিং শুরু হতে যাচ্ছে।

তবে যতই স্নায়ুর চাপ থাকুক না কেন, পেশাদারিত্বের দিক থেকে তিনি যে বিন্দুমাত্র ছাড় দেন না, তা তাঁর কর্মপদ্ধতিতেই স্পষ্ট। শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের অন্তত পনেরো মিনিট আগেই তিনি সেটে হাজির হয়ে যান। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সেটের সামগ্রিক পরিবেশ, সহকর্মীদের কাজের ধরন এবং চারপাশের পরিস্থিতি নিজের মতো করে গুছিয়ে ও বুঝে নেওয়ার জন্যই মূলত তিনি এই নিয়ম মেনে চলেন।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র ‘পুপে’ চরিত্র দিয়ে ঘরে ঘরে পরিচিত পাওয়া মিমি এরপর বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। এদিকে আসছে দুর্গাপূজায় আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে এটি তাঁর প্রথম কাজ, যেখানে অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের বিখ্যাত ‘সুমিত্রা’ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা