ছবি: সংগৃহিত
বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি? যা জানালেন যশ

বিনোদন ডেস্ক

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ। এসব দৃশ্য নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা থাকলেও এবার সিনেমায় স্বামীর এমন দৃশ্য দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, রাধিকা নিজেও একজন অভিনেত্রী হওয়ায় অভিনয়জগতের বাস্তবতা ভালোভাবেই বোঝেন। তারপরও বড় পর্দায় স্বামীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখাটা তার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করেন যশ।

অভিনয় ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার বিষয়টি উল্লেখ করে যশ বলেন, রাধিকা এসব দৃশ্য দেখে হয়তো খুশি হবেন না। তবে এ কারণে তিনি রেগে যাবেন বা তাদের দাম্পত্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে—বিষয়টি এমন নয়। কারণ, স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

যশের ভাষায়, “বিষয়টা স্বস্তিকর নয় ঠিকই। কিন্তু সেই দ্বিধার জায়গাটা আমি পেরিয়ে এসেছি। এই ধরনের দৃশ্যে অভিনয় করা আমার কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে এই দৃশ্যগুলো করতে হয়েছে। গল্পের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার ওপর রেগে যাবে। কারণ, ও আমাকে বিশ্বাস করে।”

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সিনেমাটি মুক্তির আগেই যশের অভিনয় এবং বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা