ছবি: সংগৃহিত
বিনোদন

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

বিনোদন ডেস্ক

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। একই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এর গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ ভারতে আয় করে ২২ কোটি রুপি। শনিবার দর্শক উপস্থিতি আরও বাড়লে আয় দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর রোববার ভারতে ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সিনেমাটির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। তবে নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’-তে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে মুক্তির পর থেকেই সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ঊর্ধ্বমুখী।

তিন দিনের মধ্যেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে ‘আওয়ারাপান টু’।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা