বিনোদন

আগে ব্যাগ দিয়ে আঘাত করত

বিনোদন ডেস্ক : বলিউডে তার পরিচিতি ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি । গতকাল (২৪ মার্চ) ৪৫ বছরে পা রাখলেন অভিনেতা। জন্মদিনে তার পুরোনো কিছু সাক্ষাৎকার ফিরে দেখা যাক। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন দীর্ঘ দিনের প্রেমিকা পারভিন সাহানিকে। তত দিনে বলিউডে বেশ পরিচিত মুখ ইমরান হাশমি। চারদিকে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের চর্চা। বিষয়গুলো কীভাবে দেখতেন অভিনেতার স্ত্রী? শুধু দেখা না বরং রীতিমতো মারধরের মুখে পড়তেন অভিনেতা। তার কথায়, ‘আগে ব্যাগ দিয়ে আঘাত করত আর এখন হাতই যথেষ্ঠ। তবে সময়ের সঙ্গে অনেকটাই শান্ত হয়েছে।’

আরও পড়ুন : ‘গেরুয়া সুন্দরী’ নুসরাত!

২০১৪ সালে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন ইমরান। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘মার্ডার’ ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে অন্তরঙ্গতা দেখে কতটা খেপে গিয়েছিলেন তার স্ত্রী। ছবি দেখতে যাওয়ার আগে ছবি সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না পারভিন। তারপর যখন চোখের সামনে দৃশ্যগুলো দেখছিলেন সঙ্গে সঙ্গে ইমরানের হাতে খামচি বসিয়ে দিচ্ছিলেন। সিনেমা শেষের পর গোটা হাতজুড়ে ছিল শুধুই পারভিনের নখের আঁচড়।

স্ত্রী কর্তৃক মার খাওয়ার কথা ২০১৬ সালে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সামনে অকপটে স্বীকার করেছিলেন ইমরান স্বয়ং। তিনি বলেন, ‘ও এখনো রাগ করে। তবে এখন আর ।’

এর আগে, ২০১০ সালে একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইমরান। তখন বলেছিলেন, “ক্রুক’ ছবির স্ক্রিনিং দেখে বেরোনোর পর মনে হচ্ছিল এবার বোধহয় চড়ের কোটায় আরও একটা নতুন সংযোজন হবে। কারণ আমার সিনেমার স্ক্রিনিং দেখে বেরোনোর পর তো এটাই হয়। আমি এটা জানি যে ও বুঝতে পারবে না। তবে এতটুকু জানত আমার পেশার খাতিরে এই কাজটা করতেই হয়।”

আরও পড়ুন : মাহির ফারিশতায় বাহারি ইফতার

সিনেমায় যতই নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করুক না কেন। বাস্তবে কখনোই কোনো অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায়নি ইমরান হাশমির। দাম্পত্য জীবন সুখেই কাটছে তার। আগামীতে তাকে ‘টাইগার থ্রি’ ছবিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা