সংগৃহীত
বিনোদন

আল্লাহ রোজা রাখার তৌফিক দিন

বিনোদন ডেস্ক : পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে শুরু হয়েছে পবিত্র মাস রমজান। এ মাসে সিয়াম সাধনায় মনোনিবেশ করেন মুসলমানরা। বাংলাদেশেও শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে তারাবিহ পড়বেন বাংলাদেশিরা।

আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই

রমজানের শুরুতে প্রতি বছরই শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিনোদন জগতের তারকারা। এ বছরও ব্যতিক্রম নয়। দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন আলোচিত অভিনেতা জায়েদ খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ৪২ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি সেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় টুপি মাথায় জায়নামাজে বসে মোনাজাত করছেন এই অভিনেতা।

আর সেই ছবির ক্যাপসনে তিনি লিখেন- ‘‘সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত রোযা ও নামাজ পড়ার তৌফিক দান করুন।’’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ৯০০ লাইক পড়ে। এতে কমেন্ট পড়েছে ৫৯২টি। আরে এই পোস্ট শেয়ার করেছেন ২৬০ জন।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

কমেন্টে অনেকেই ‘আমিন’ বলে জায়েদ খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কেউ কেউ এ নিয়ে ট্রলও করেছেন। এক কমেন্টকারী জায়েদের উদ্দেশে প্রশ্ন করে লিখেন- ‘ভাই আগে বলেন এইটা কোন মুভির সিন?’

অন্যদিকে গিয়াস সানি নামে এক ভক্ত কমেন্ট করেছেন, ‘‘যারা প্রিয় নায়ককে নিয়ে ট্রল করেন তাদেরকেও যেন হেদায়েত দান করুন আল্লাহ। আমীন’’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা