সারাদেশ

উলিপুরে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

কামরুজ্জামান স্বাধীন উলিপুর (প্রতিনিধি) : কুড়িগ্রামের উলিপুরে ফাঁস দিয়ে অপ্রকৃতিস্থ শাহাবুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যাহ নালার পাড় রেলওয়ে ব্রীজে। নিহত শাহাবুদ্দিন ওই ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া গ্রামের মৃত কেতাব উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে রাতে যেকোন সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিলে আশা লোকজন তাকে রেলওয়ে ব্রীজের বীমের সাথে তার ঝুঁঁলন্ত লাশ দেখতে পায়।

পরে স্থানীয় লোকজন উলিপুর থানা পুলিশ ও লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেয়। লালমনিরহাট রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবার ও এলাকাবাসীর অনুরোধে পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই পারিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করে।

আরও পড়ুন: জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আলী বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়। উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি ঘটেছে রেলওয়ে ব্রীজে বিষয়টি তারা দেখতেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা