ছবি: সংগৃহিত
বিনোদন

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তার এসব লেখা প্রায়ই ভক্ত ও নেটিজেনদের নজর কাড়ে। এবার সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রভা সম্পর্ক তৈরি ও ভেঙে যাওয়ার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। কখনো কখনো এটি নিজের কাছে সত্য স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।

প্রভা বলেন, ভালোবাসার মূল্য কখনোই মানসিক শান্তি, নিজের পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্যের বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজেদের প্রয়োজনেই পাশে থাকে, তারা উপকার না করলেও একজন মানুষকে মানসিকভাবে নিঃশেষ করে দিতে পারে।

পরিবারের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, এমন কেউ থাকতে পারেন যারা বারবার সীমা লঙ্ঘন করেন। আবার কেউ পাশে থাকার পরও একজন মানুষকে একাকিত্ব অনুভব করাতে পারেন। পরিবর্তন আসবে—এই আশায় মানুষ অনেক সময় চেষ্টা চালিয়ে যায়। একপর্যায়ে সে বুঝতে পারে, এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়; বরং কখনো কখনো এটি সাহসিকতার প্রকাশ। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

প্রভা মনে করেন, কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া মানেই তাকে পরিত্যাগ করা নয়। অনেক সময় এটি নিজেকে বাঁচানোর সিদ্ধান্তও হতে পারে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে বেড়ে ওঠাও কঠিন। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং তা নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ হতে পারে।

অভিনেত্রীর ভাষায়, মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

মৌলভীবাজার শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসের ভেতরেই প্রধান শিক্ষক...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার হুমায়ন কবির...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ...

‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে অশান্ত শিল্পাঞ্চল’

শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা