ছবি-সংগৃহীত
বিনোদন

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ দৃশ্যের গল্প

বিনোদন ডেস্ক : ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে হলিউড সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এ মাসেই মুক্তি পাবে প্রিয়াঙ্কা অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।

আরও পড়ুন : এবার উপস্থাপনায় পরীমণি

সিরিজটিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা-রিচার্ড। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা তাদের জন্য কতটা সহজ ছিল? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখোমুখি হন এই তারকা জুটি।

সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান রিচার্ড। তার ভাষায়— ‘আমি এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই।’

আরও পড়ুন : শ্রীলেখার গরম বার্তা

তবে এ প্রসঙ্গে চুপ থাকলেন না প্রিয়াঙ্কা। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, ‘তারা শুধু এটাকে পর্দায় দেখতে পান। কিন্তু তারা জানেন না, ওই দৃশ্যের শুটিংয়ের সময়ে ঘরের ভেতরে ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন।’

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা পরস্পরকে সাহায্য করেছি। ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে অস্বস্তি বোধ হলে আমি রিচার্ডকে বলেছি, এই স্থানে হাত রেখে আমাকে ঢেকে দাও। একইভাবে রিচার্ড আমাকে বলেছিল, তুমি এই স্থানে হাত রাখো।’

আরও পড়ুন : বিয়ের আগে মা হচ্ছেন ইলিয়ানা

রুশো ব্রাদার্স প্রযোজিত ‘সিটাডেল’ সিরিজটি পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। এটি আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন ছাড়াও স্পাই-থ্রিলার এই সিরিজে বিভিন্ন চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো তারকা অভিনেতাদের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা