সংগৃহীত ছবি
বিনোদন

আজ মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী আতিফ

বিনোদন ডেস্ক: আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮ টার পর মঞ্চে উঠবেন তিনি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছেছেন তিনি।

আরও পড়ুন: নতুন রূপে আসছেন ক্যাটরিনা

বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। তবে দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।

এদিকে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, শুক্রবার রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম। তার আগেও বেশ কয়েকবার রাজধানী ঢাকায় এসেছেন তিনি।

এই কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এছাড়াও এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না কনসার্টে আয়োজক কমিটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা