সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন
শিক্ষা

‘অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য’

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আইটি দক্ষতার কারণে প্রতিবন্ধীরাও আজ ঘরে বসে রেমিট্যান্স নিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমোহন উপজেলার আবুগঞ্জ এলাকায় ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনাকালীন বৃত্তি ও প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদানকালে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির টাকা ও উপকরণ বিতরণ করেন এমপি শাওন।

প্রতিবন্ধীদের জন্য আরও ১০টি হুইল চেয়ার দেওয়ারও ঘোষণা দেন তিনি।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা অটিস্টিক বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল দেশের অবহেলিত শিশুদের সমাজে প্রতিষ্ঠিত ও অটিস্টিক শিশুদের নিয়ে গণসচেতনতা তৈরির কাজ করছেন। তাদের ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছেন।’

২০১৪ সালে এমপি শাওন লালমোহনে এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা এমপি শাওন ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে এ পর্যন্ত ৪৬টি হুইল চেয়ার, ১০টি কৃত্রিম পা, ৬৫ জোড়া ক্রাচ, ২৩টি কর্নার চেয়ার, ২৫টি স্টাডিং ফ্রেম, ১৬টি ট্রাইসাইকেল ও ৭টি ইজিচেয়ার এবং ৮৫ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। ৩৪০ জন প্রতিবন্ধীকে ফিজিওথেরাপি সাপোর্ট ও ৬০ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন।

ডাস এর পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি শাওনের ছেলে আইসিটি ফ্রি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা