বশেমুরবিপ্রবি কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান  
শিক্ষা

স্থায়ী ভিসির দাবিতে বশেমুরবিপ্রবি কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান  

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ী উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি না আসা পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহতভাবে পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আপগ্রেডেশন/পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুসারে ওভারটাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের কোয়ার্টার শতভাগ নিশ্চিত, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন পরিশোধ এবং কর্মচারীদের নায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থায়ী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যহত থাকবে।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা