ছবি-সংগৃহীত
শিক্ষা

নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বর্তমানে ১৭০ টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

আরও পড়ুন : শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু

সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউজিসিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান কর্মশালায় সভাপতিত্ব করেন।

প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী কোনো ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে তার পরিচয় গোপন রাখতে হবে। অভিযোগ দ্রুত আমলে নিয়ে তদন্ত করার আহ্বান জানান তিনি। অনিয়ম, হয়রানি ও নিপীড়নের ঘটনার অভিযোগ নিষ্পত্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন : প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে

তিনি কমিশনের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্টকে ইউজিসিতে একটি স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপন ও সেখানে অভিযোগ পড়ছে কিনা সেটি নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট মৌলি আজাদের উপস্থাপনা কর্মশালায় ২৬ জন ইউজিসি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা