ছবি: সংগৃহীত
শিক্ষা

চবিতে ফের ২ গ্রুপের সংঘর্ষ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক ২ পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষের পর দুটি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু লাঠিসোঁটা, স্টাম্প ও কয়েকটা রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহ আমানত হল থেকে ৫ বহিরাগতকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ও শুক্রবার ২ দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের ২ গ্রুপের কর্মীরা। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর শুক্রবার রাত ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ।

আরও পড়ুন: হল থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান নেতৃত্বাধীন সিএফসি ও শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন পক্ষের আধিপত্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জানান, গতকালের ঘটনার জেরে আজকেও ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে। এ সময় কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয় এবং ৫ জন বহিরাগতকে আটক করা হয়েছে।

তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা