ছবি-সংগৃহীত
শিক্ষা

হল থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে লাফিয়ে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজ ঢাবির চাইনিজ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০৩ নং রুমে থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ঢাবি শিক্ষার্থী মাহিম খান জানান, আমরা বিজয় ৭১ হলে থাকি। রাতে আমরা হঠাৎ একটি শব্দ শুনতে পাই। গিয়ে দেখি ফিরোজ নিচে পড়ে আছে। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৮০ শতাংশ কর্মকর্তা পদে শিক্ষকদের নিয়োগ

ফিরোজ হল থেকে লাফিয়ে পড়েছেন নাকি অসাবধানতাবশত পড়ে গেছেন, না কি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি বিজয় ৭১ হলে কার কাছে এসেছিলেন, সে বিষয়টিও জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা