সংগৃহীত ছবি
শিক্ষা

একাদশে ভর্তির শেষ ধাপের ফল রাতে

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপের ফল আজ শনিবার রাতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : যুদ্ধ ও স্যাংশনের পথ পরিহার করুন

নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেন বিজয়ে রুশ আগ্রাসন শেষ হবে

মো. মোয়াজ্জেম হোসেন জানান, ‘আমরা যে শিডিউল ঘোষণা দিয়েছিলাম, তাতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। এখন পর্যন্ত যত সংখ্যক আবেদন পেয়েছি, তা অন্য বারের তুলনায় খারাপ নয়। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি। এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ২ লাখ ৯৪ হাজারের মতো। এর মধ্যে কলেজে মনোনয়ন পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে আবার নিশ্চায়ন (ভর্তি হবেন বলে নিশ্চায়তা) করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। এর আগে প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী কলেজ পেলেও নিশ্চায়ন করেন ১০ লাখ ২৬ হাজার জন।

আরও পড়ুন : ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ভর্তি কমিটি সংশ্লিষ্টরা বলেন, প্রথম দুই ধাপে কলেজ পেয়ে নিশ্চায়ন করেছেন ১২ লাখ ৪০ হাজার জন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। ফলে এখনো অসংখ্য শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে।

অন্যদিকে, আবেদন, ফল প্রকাশ ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আগামী ২৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা