ছবি-সংগৃহীত
শিক্ষা

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষা দেবেন।

আরও পড়ুন : শিক্ষার্থী কমিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

প্রাপ্ত তথ্যমতে, প্রতিদিন ১৮০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) পাওয়া যাবে।

এদিকে, পরীক্ষা চলাকালে করণীয় বিষয়ে ওয়েবসাইটে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

আরও পড়ুন : স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে। পরীক্ষা কোনোভাবেই পেছানো যাবে না। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বরে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। ক্যানটিনেও দেখা করা যাবে না।

এতে আরো বলা হয়, পরীক্ষার দিন মোবাইল ফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ যেতে পারবেন না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : বিসিএসের খাতা পুনর্নিরীক্ষণ চায় শিক্ষার্থীরা

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও সাপ্তাহিক ছুটি থাকায় তা রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী- এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা