ছবি: সংগৃহীত
শিক্ষা

৭ কলেজে শিথিল হচ্ছে সিজিপিএ শর্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের পর অবশেষে ৭ কলেজের সিজিপিএ শর্তে শিথিলতা আসতে যাচ্ছে।

আরও পড়ুন: প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আরোপিত এ সিজিপিএ শর্ত শিথিল করে সকল বর্ষের জন্য এক ও অভিন্ন সিজিপিএ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়া ঢাবি ও ৭ কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় ৭ কলেজের শিক্ষক প্রতিনিধিরা এ প্রস্তাবনা দেন। প্রাথমিকভাবে সকলের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

বিষয়টি নিশ্চিত করে ফোকাল পয়েন্ট ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য জানান, ৭ কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে নির্ধারিত সিজিপিএ শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগ চেয়ে আন্দোলন করে আসছিলেন।

তাদের যুক্তি, একটি বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার পর সেই ফলাফল প্রকাশ হতে দীর্ঘ সময় লাগে। এই লম্বা সময়ে পর একজন শিক্ষার্থী যখন জানতে পারেন তিনি অকৃতকার্য, তখন তার লম্বা সময়টা নষ্ট হয়। শিক্ষার্থীরা এ বিষয়টিকে সামনে রেখে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগ চেয়ে আসছিলেন।

আরও পড়ুন: আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

তিনি আরও জানান, ৭ কলেজের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএর বিভিন্ন শর্ত ছিল। মিটিংয়ে ৭ কলেজের পক্ষ থেকে সকল বর্ষে অভিন্ন সিজিপিএর প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সিজিপিএর অনুরূপ হবে।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক হিসেবে নিয়েছে বলে জানিয়ে সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, এ প্রস্তাবনা ইতিবাচকভাবে বিবেচনাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এটি বাস্তবায়ন হবে। তবে অপেক্ষা কিছুটা করতে হবে।

আরও পড়ুন: নটর ডেমে পুনঃভর্তি পরীক্ষা আজ

অন্য একটি সূত্রে জানা যায়, এ প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাসের পর রেজুলেশন আকারে প্রকাশ করা হবে। সেই সাথে সিজিপিএ শর্তে আটকে যাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও পাবেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা