সংগৃহীত ছবি
শিক্ষা

নটর ডেমে পুনঃভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (২৬ আগস্ট) নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজটিতে বোর্ডে খাতা চ্যালেঞ্জ করে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তাদের সুযোগ দিতে আবারও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চল প্লাবিত

মঙ্গলবার (২৯ আগস্ট) কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন : রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

বুধবার (৩০ আগস্ট) ভর্তি আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী যেসব আবেদনকারী ইতোমধ্যে কলেজে এসে সরাসরি অফিসে যোগাযোগ করেছে, তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা বুধবার (৩০ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষা ও ২৫ আগস্ট মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। এ বছর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে বাংলা আসন রাখা হয়েছে ১ হাজার ৮০০টি, ইংরেজি ৩০০টি।

এছাড়াও কলেজের মানবিক শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৭৬০টি। এবারও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে মোট আসনের দেড় গুণ প্রার্থীকে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা