ছবি : সংগৃহিত
শিক্ষা
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ঘোষিত সময়সূচি।

আরও পড়ুন: ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সংঘর্ষ

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সংবাদ মাধ্যমকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, সাত কলেজের ২০২২ সালের স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার সাতটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে রুটিন প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: আজ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

তবে শিক্ষার্থীদের এক দফা দাবির চলমান আন্দোলনের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরীক্ষার প্রকাশিত রুটিন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সাক্ষরকৃত ওই বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৩য় বর্ষ ২০২২ সালের পরীক্ষার সময়সূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার সময়সূচি এবং ফরমপূরণের পরিবর্তন হওয়া তারিখ পরবর্তীতে জানানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা