ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি আজ থেকে শুরু হবে।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ইতিমধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এতে বলা হয়, ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ২৬-৩১ আগস্ট অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এছাড়া বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পর উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা যথা সময়ে জানানো হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

কলেজ ভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের তালিকা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা