ছবি: সংগৃহীত
শিক্ষা

নতুন বই নিয়ে কোনো ধরনের সংকট নেই

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোনো ধরনের সংকট নেই। ইতিমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে।

আরও পড়ুন: লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর কাগজ ও বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতিমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

তিনি জানান, কমিটিতে এসব টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে। আশা করছি, আগামী শিক্ষাবর্ষে যথা সময়ে সকল বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে। ১ জানুয়ারি আমরা বই উৎসব করতে পারবো ইনশাআল্লাহ।

মন্ত্রী বলেন, একটানা গত ১৫ বছর সাফল্যের সাথে দেশ পরিচালনা করে আসছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে দেশ উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নত, দেশের মান মর্যাদা বৃদ্ধি ও উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

এ সময় জাতীয় নির্বাচন ও দলের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি সংবাদিকদের বলেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের সংগঠন খুবই শক্তিশালী। কারণ, আওয়ামী লীগের প্রাণ তৃণমূল।

সামনে জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে দীপু মনি বলে, আওয়ামী লীগ একটি বড় দল। এ বড় দলে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। সে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

তাই কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই এটি থাকে।

তিনি আরও বলেন, দ্বন্দ্ব নিরসনে কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে। এ কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকে উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে।

সারা দেশেই এ কাজ চলমান। এখন নির্বাচন আরও ঘনিয়ে আসছে। তাই এ ধরনের ছোটখাট দ্বন্দ্ব নিরসনে আওয়ামী লীগ সচেষ্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা