ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু 

নিজস্ব প্রতিবেদক: আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি ব্যবসায় প্রশাসন অনুষদ (আইবিএ) চ্যাম্পিয়ন

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কারিগরি বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম ৪ বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১৭, ১৯, ২১, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

এছাড়া কারিগরি বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত প্রথম ৪ টি বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।

আরও পড়ুন: বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম ৪ টি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত সময়-সূচি অনুযায়ী, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর, ২০ আগস্টের আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথম পত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে

উল্লেখ্য, ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ১১ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডর এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা