ছবি-সংগৃহীত
শিক্ষা
ক্যাফেটেরিয়ায় বাসি খাবার

প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়ায় বাসি-পঁচা খাবারের প্রমাণ পেয়ে প্রতিবাদ করায় বেরোবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্যাফেটেরিয়া পরিচালক বরাবর অভিযোগ করেছে ক্যাফেটেরিয়া পরিবেশক মুরাদ মাহমুদ।

আরও পড়ুন : ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

জানা যায়, গত মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ক্যাফেটেরিয়ায় বাসি খাবার রাখার অভিযোগ পেয়ে ছাত্রলীগ নেতা রাব্বি ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষদের ফ্রিজ খুলতে বললে তারা ফ্রিজ খুলতে অস্বীকৃতি জানায়। বাসি খাবারের কথা শুনে উৎসুক কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার ভিতরে ফ্রিজ খুলে বাসি খাবার দেখতে পায়।

এ সময় তারা প্রায় শতাধিক সিদ্ধ ডিম, অবশিষ্ট রান্না ডিম, সিঙ্গাড়া, ভাজা মাছ, মাংস ডিপ ফ্রিজের মধ্যে রাখার পাশাপাশি মাছের উপরে অপরিষ্কার খাবার দেখতে পেয়ে এ বিষয়ে ক্যাফেটেরিয়া কতৃপক্ষ কে জিজ্ঞাসা করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এসে সবার সাথে কথা বলে শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়া পরিচালক বরাবর অভিযোগ দিতে বলে। এর পরিপ্রেক্ষিতে (বুধবার) শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া পরিচালক বরাবর অভিযোগ দিতে যায়।

অন্যদিকে, ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগে এনে পরিচালকের কাছে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন : আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

বেরোবি ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি বলেন, বেশ কয়েকদিন থেকে বাসি খাবার পরিবেশনের খবর পাচ্ছিলাম। কালকে আবার বাসি খাবার রাখার অভিযোগ পেয়ে আমরা কয়েকজন শিক্ষার্থীর ক্যাফেটেরিয়ায় যাই। আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাফেটেরিয়ার ফ্রিজ খুলে দেখাতে বলি কর্তৃপক্ষকে। তাদের ফ্রিজ খুলতে বললে তারা তা খুলতে চায়নি। তখন তাদের সাথে সামান্য একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে আমরা ফ্রিজ খুলে বাসি খাবার দেখতে পাই ও কিছু ছবি ও ভিডিও ধারন করি। বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য।

তিনি আরো বলেন, আমাদের নামে মারার হুমকির অভিযোগ দিয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে তারা। আমরা শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ করায় আমাদের নামে মিথ্যা অভিযোগ ও নিউজ ছড়িয়েছে যা দুঃখজনক।

আরও পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার স্বত্ত্বাধিকারী মুরাদ মাহমুদ জানান, গত ২৯ তারিখ রাতে ক্যাফেটেরিয়ায় অপ্রিতিকর ঘটনা ঘটেছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কর্তৃপক্ষ আমাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে আমরা ক্যাফেটেরিয়া চালু করবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা