সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থী কমিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর দেশের বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি কমিয়ে গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: জাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ কথা বলেন। কুয়েট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর জানান, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে স্নাতক তথা সম্মান ডিগ্রিকে টার্মিনাল ডিগ্রি হিসেবে গণ্য করা উচিৎ। একই সাথে, স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমিয়ে গবেষণায় বেশি নজর দিতে হবে। নয়তো, বিশ্ববিদ্যালয়সমূহ কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে যাবে।

আরও পড়ুন: ৭ কলেজে শিথিল হচ্ছে সিজিপিএ শর্ত

তিনি প্রকৌশল শিক্ষায় স্নাতক পর্যায়ে ৪০ জন ও সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তির পরামর্শ দেন।

প্রফেসর আলমগীর জানান, কর্তৃপক্ষ প্রয়োজনে শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করতে পারে। এ বৃত্তির অর্থের পরিমাণ এমন হতে হবে যাতে বর্তমান বাজার পরিস্থিতিতে একজন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে।

এছাড়াও তিনি অভিমত প্রকাশ করে বলেন, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঋণের ব্যবস্থাও করতে পারে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রশাসন বিভাগের এ সদস্য আরও জানান, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভাগের সংখ্যা দিয়ে গুণগতমান পরিমাপ করা যায় না। সংখ্যা না বাড়িয়ে শিক্ষা ও গবেষণার মান কীভাবে অর্জন করা যায় সেদিকে বেশি নজর দিতে হবে।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

নতুন বিভাগ খোলা প্রসঙ্গে তিনি জানান, এমন বিভাগ খোলার দিকে দৃষ্টি দিতে হবে যেটায় কিনা বাজারে চাহিদা ও চাকরির সুযোগ আছে। বিভাগ খোলার সময় প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো আছে কি না সে সব বিষয়ও দেখতে হবে।

তিনি আরও বলেন, বিভাগ খুলে জনবল ও অবকাঠামো সংকটের কথা বলা যাবে না।

এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও সঠিক নিয়মে শেষ করতে আহ্বান জানান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা