সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর স্মারকলিপি দিয়েছেন এইচএসসি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক প্রায় ১ ঘণ্টা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন শেষে এ স্মারকলিপি দেন তারা।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১মে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকে স্মারকলিপি চাইলেও শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সেখানে অবস্থান করেন।

আরও পড়ুন: কোষাধ্যক্ষ ড.আতাউর রহমান

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টা থেকে ঢাকা বোর্ডের সামনে ১০-১৫ জন শিক্ষার্থী অবস্থান করে। বোর্ড চেয়ারম্যান বরাবর ২টার পর তারা স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন, এ বিষয়ে আগামী রোববার তাদের আপডেট জানানোর কথা বলেন। আগামী রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে বোর্ডের সামনে আবার অবস্থানের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, তোমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে যাও। এটা সময়ের ব্যাপার। চেয়ারম্যান শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আপাতত তোমরা সবাইকে গেটের সামনে থেকে সরিয়ে গাড়িগুলো যেতে দাও। কারণ গাড়িতে পরীক্ষার সরঞ্জাম রয়েছে।

আরও পড়ুন: কোচিং বন্ধ ৪৩ দিন

এই বিষয়ে জানতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরের উপর পরীক্ষা নেওয়ার বা পেছানোর দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে। কিন্তু কোনো ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা