শিক্ষা

দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আগামী বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) চট্টগ্রামসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি তিন জেলা হলো-বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি।

আরও পড়ুন : মাকে দেখেছি হতাশ হতেন না

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেন, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ‍সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

প্রসঙ্গত, সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বন্যায় যাতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা