শিক্ষা

৩ খেলায় অনার্স কোর্স চালু

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ক্রিকেটসহ তিনটি খেলার ওপর অনার্স বা স্নাতক পড়ার সুযোগ।

আরও পড়ুন : জরুরি বোর্ড মিটিংয়ে বিসিবি

মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকেএসপিতেই দেশের প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ বিভাগ। যেখানে ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতার বিষয়ে অনার্স বা স্নাতক পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে স্নাতক (সম্মান) শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপের ট্রফি

এ বিষয়ে অধ্যয়ন করতে হলে ভর্তিচ্ছ প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ পেতে হবে।

এছাড়া আবেদনকারী শিক্ষার্থীর যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতাও থাকতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা