ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষাই আমাদের মেগা প্রজেক্ট

জেলা প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, এগুলো শেষ হয়ে গেলে আশা করি শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।

আরও পড়ুন : সভাপতি মুহতাসিম আহমেদ, সম্পাদক তাঈব আল জামান

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছরের তুলনায় এ বছরও অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে একই সময়ে জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। সে হিসেবে হয়তো শিক্ষায় বরাদ্দ কিছুটা কমেছে।

আরও পড়ুন : পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ হলো সেই বরাদ্দগুলো সঠিকভাবে যেন কাজে লাগাতে পারি। আমরা দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল শিক্ষার্থী তৈরি করব। তাদের মানুষ হিসেবে গড়ে তুলবো। যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আমাদের আরও যেটি খুব দরকার সেটি হলো গবেষণা। গবেষণার জন্য এবারও খুব বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশ্বাস করি, বিগত দিনে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার জন্য তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি, তারা এ বছর কাজে লাগাবে। আমরা গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যাব।

আরও পড়ুন : জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাল

দীপু মনি বলেন, উপকরণের ক্ষেত্রে কলমের দাম বৃদ্ধি করার প্রস্তাব আছে। এটি নিয়ে আলোচনা করা হবে। সেই আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে কলমের দাম যেন বাড়ানো না হয়। কারণ কলম সকল শিক্ষার্থী ব্যবহার করে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল ইসলাম, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা