ফাইল ছবি
শিক্ষা

জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাল

শিক্ষা ডেস্ক: প্রাথমিক স্কুলে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার (৩ জুন) থেকে শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল

শুক্রবার (২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং পরদিন রোববার (৪ জুন) ঢাকা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউশনে (পিটিআই) সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ৩ জুন (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: দেশের প্রথম এডুকেশন এক্সপো ৫ জুন

‘ক’ (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) ও ‘খ’ ( তৃতীয়-পঞ্চম শ্রেণি) বিভাগে ১০ টি বিষয়ে ( ‘ক’ বিভাগে ৪টি এবং ‘খ’ বিভাগে ৬টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক ও খ বিভাগে ১২ টি বিষয়ে (ক-৫+ খ-৭) সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং চারটি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সঙ্গে একটি ক্রেস্ট, ও একটি সনদপত্র পাবে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা