রিক্সা চালকের সন্তান পেল জিপিএ-৫
শিক্ষা

রিক্সা চালকের সন্তান অলি পেল জিপিএ-৫

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৪০ বছর থেকে রিক্সা চালিয়ে ঘাম ঝড়িয়ে সংসার চালান জহুরুল। ৬ শতকের বাড়িটিই তাঁর ঠিকানা।

আরও পড়ুন : বোয়ালমারীতে বোমা বিস্ফোরণে বিএনপির ৬ জন আটক

জহুরুলের বাড়ি উলিপুর পৌরসভাস্থ নারিকেল বাড়ি গ্রামে। আবাদি জমি ১শতকও নেই। ঘুম ভাঙ্গে সংসার চলবে কিভাবে আর সেই ঘুমের সঙ্গে থাকে কিভাবে সন্তান মানুষ হবে। তিন সন্তানের জনক জহুরুল বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন রিক্সা চালিয়েই।

এই অভাব ও সংকটের সাথে সংগ্রাম করা রিক্সা চালক জহুরুলের পুত্র আল আমিন অলি হোসেন ২০২২ সালের এসএসসি পরিক্ষায় উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ - ৫ পেয়েছে।

রিক্সা চালক পিতা স্বপ্ন দেখছেন দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে মানুষের মত মানুষ হয়ে উঠুক। এদিকে সন্তান আল আমিন অলি হোসেনও স্বপ্ন দেখছেন পড়া-লেখা শেষ করে পিতা-মাতা ও শিক্ষকদের মুখে হাসি ফুটাবেন।

আরও পড়ুন : ভালুকা মুক্ত ও বিজয় দিবস উদযাপন

জহুরুলের সংসার চলে রিক্সা চালিয়ে এবং তাঁর স্ত্রী উলিপুরে কারু পণ্য নামের একটি বে-সরকারি প্রতিষ্ঠানে মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে কাজ করে। এই কাজের বিনিময় মাসের শেষে যা পায় তা দিয়ে সন্তানের পড়া-লেখার খরচ বহন করা ওই পিতা-মাতার পক্ষে দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। জহুরুল দুঃখ কষ্ট করে সংসার চালালেও এ সময় এসে কিছুটা নির্বিকার। তবুও আশা করছেন সন্তানের পড়া-লেখা শেষ না পর্যন্ত একটি বৃত্তির ব্যবস্থা কেউ করলে মন্দ হয় না।

বুধবার (৩০ নভেম্বর) রাতে অলি হোসানের বাড়িতে গিয়ে দেখা যায় একটি জ্বীর্ণ রুমে তার পড়-লেখা করার টেবিল, এলোমেলো বই-খাতা। সে সময় কথা হয় অলি হোসেনের সাথে।

অলি জানায়, আমি সকল বিষয়ে জিপিএ - ৫ পেয়েছি আমার একান্ত চেষ্টা থেকে। পিতা রিক্সা চালালেও এবং আমার মা গার্মেন্টস কর্মী হলেও আমি আমার পিতা-মাতার বাধ্য সন্তান। আমার পিতা-মাতা যেভাবে আমার কাছে আশা করছিলেন আমি চেষ্টা করেছি মাত্র।

আরও পড়ুন : উলিপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

শিক্ষকদের কুর্ণিশ করে অলি হোসেন জানায়, আমার শিক্ষা জীবনের সকল স্যারদের দোয়া ও আশির্বাদে এইটুকু পথ পাড়ি দিয়েছি, সামনে এর থেকেও বড় পথ আছে আমি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছি যেনো সেই পথগুলোও সঠিকভাবে পাড়ি দিতে পাড়ি।

অলি হোসানের বাবা-মা সন্তানের জন্য দোআ ও সহযোগিতা কামনা করে বলেন, খুব কষ্ট করে আমরা আমাদের সন্তানটিকে তৈরি করার চেষ্টা করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা