শিক্ষা

বাবা জিপিএ-৫ পুত্র-৪.৮৬!

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): লেখাপড়ার কোন বয়স নেই। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বাবা-ছেলে এক সঙ্গে পাশ করে ব্যতিক্রমী সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মো: এখলাস উদ্দিন নয়ন (৪৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এর মধ্যে এখলাস উদ্দিন নয়ন পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইন্সটিটিউট থেকে জিপিএ-৫ পেয়েছে। তাঁর ছেলে মোহাম্মদ রায়হানও (১৭) পেয়েছেন জিপিএ-৪.৮৬। সে গৌরীপুর টেনকিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এ নিয়ে অদম্য এই ইউপি সদেস্যর পরিবারে খুশির আমেজ সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) সালমা আক্তার রুবি এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি এখলাস উদ্দিন নয়নকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শিক্ষার কোন বয়স নেই। এখলাস উদ্দিন নয়ন তা প্রমাণ করেছে। এখন তিনি সুন্দর সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলেও আশা করছি।’

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন জানান- বয়স হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া করার ইচ্ছা ছিল না। কিন্তু স্ত্রী সমলা বেগমের কারণেই ছেলের সাথে আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। লেখাপড়ায় আমার চেয়ে তাঁর আগ্রহ বেশি।

তিনি আরও বলেন, পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফলাফল পেয়ে এখন ভালো লাগছে। নিয়ত করেছি ছেলের সঙ্গে আমিও কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাব।

জানা যায়, ছেলে-মেয়ে নিয়ে ৪ সদস্যের সংসার এখলাছ উদ্দিন নয়নের। এর মধ্যে মেয়ে আঁখি আক্তার ইতিমধ্যে বিএ পাশ করেছে। আর ছোট ছেলে রায়হান বাবা সঙ্গে এবার পাশ করেছে এসএসসি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন- এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তিনি এ বছর আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত।

এ খবরে উচ্ছাস প্রকাশ করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। তিনি বলেন, খবরটি শুনে ভালো লেগেছে। ‘শিক্ষার কোন বয়স নাই। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে সাধানুষ মানুষ লেখাপড়া আরও অনুপ্রাণিত হবে বলেও মনে করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা